লন্ডনে বাংলাদেশ সেন্টার ম্যানেজমেন্ট কমিটির সংবাদ সম্মেলন-

আব্দুল কাদির চৌধুরী মুরাদ :: লন্ডনে বাংলাদেশ সেন্টার ম্যানেজমেন্ট কমিটির এক সংবাদ সম্মেলনে পদাধিকার বলে কমিটির সভাপতি যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রত্যাহারের দাবী জানিয়ে দেশে ফিরিয়ে নেয়ার আহব্বান জনানো হয়েছে।

বৃহস্পতিবার পূর্বলন্ডনের গ্রান্ডরসই রেস্টুরেন্টে কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও অপরাপর নেতৃবৃন্দের উপস্থিতিতে গেলো ১৭ নভেম্বর এক সভায় রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, অপ্রীতিকর ঘটনার সূত্রপাত,পুলিশের উপস্থিতি, ও বাংলাদেশী প্রবাসী কমিউনিটিকে দ্বিধা বিভক্তির তির্যক অভিযোগের তীর ছুড়ে এ দাবি জানানো হয় ।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন , এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভাইস চেয়ারম‍্যান তফজ্জুল হোসেন, চীফ ট্রেজারার শিব্বির আহমদ , যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু। এছাড়াও কাউন্সিল অব ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম‍্যান গুলনাহার খান, ভাইস চেয়ারম‍্যান মামুন রশীদ,ভাইস চেয়ারম‍্যান আনোয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, কমিটির সদস্য শাহানুর খান, ময়নুল হক, আব্দুল হান্নান, জাকির হোসেন। সংবাদ সম্মেলনের শুরুতে সূচনা বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া উপ-কমিটির আহবায়ক আলী বেবুল।

15 Hessel st, London E1 2LR, London, UK| Phone: +44 7961 008453 | Email: info@nrbtvlondon.com , Nrbtvlondon24@gmail.com